হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ছিনতাইকারী সন্দেহে যুবককে মারধর, রিভলবার উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি  

ছিনতাইকারী সন্দেহে মারধরে আহত জাহিদুল হাসান রেহান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি ইজিবাইকের গ্যারেজে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম জাহিদুল হাসান রেহান (২২)। তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার আনসার আলীর ছেলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় জনতা জাহিদুল হাসান রেহান নামে একজনকে আটক করে। এ সময় তাঁকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিলে তিনি আহত হন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রেহানকে উদ্ধার করে। এ সময় তাঁর কাছ থেকে ৭ দশমিক ৬৫ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আহত রেহান বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক