হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্স ল্যাবে ককটেল বিস্ফোরণ, মহাখালীতে রেললাইন অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালীতে আপ-ডাউন রেললাইনে ট্রেন আটকে দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারী ছাত্ররা। ফলে রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে রাজধানীর শান্তিনগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সায়েন্স ল্যাবে চলছে সংঘর্ষ। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। 

আজ মঙ্গলবার বেলা ২টার কিছু আগে মহাখালীতে রেললাইন অবরোধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন। স্টেশন মাস্টার বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি। তবে এখনো কোনো ট্রেন আটকা পড়ার সংবাদ আসেনি।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুটি ট্রেন আটকে আছে বলে খবর পাওয়া গেছে। 

এদিকে রাজধানীর শান্তিনগর সিগন্যালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেন। 

অন্যদিকে সায়েন্স ল্যাবে প্রায় এক ঘণ্টা ধরে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। সায়েন্স ল্যাবে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এবং টিচার্স ট্রেনিং কলেজের পাশের দিকে ছাত্রলীগ অবস্থান নিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যেই ইট-পাটকেল ছোড়াছুড়ি চলছে। 

এমনকি সায়েন্স ল্যাবে ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে। আজকের পত্রিকার প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, তিনি অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক