হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ইটনায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ, নিহত বৃদ্ধ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে শানু ভূঁইয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর ছেলে ও ছোট ভাই। আজ শুক্রবার সকালে ইটনা উপজেলায় বাদলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত শানু ভূইয়া উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর বারোগড়িয়া গ্রামের পাগার আলী ভূঁইয়া ছেলে। আহতেরা হলেন—নিহত শানু ভূঁইয়ার ছেলে লিটন ভূইয়ার (৪৫) ও তার ছোট ভাই বাবুল ভূঁইয়া (৫২)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদলা ইউনিয়নের থানেশ্বর বারোগড়িয়া গ্রামের শানু ভূঁইয়া ও প্রতিবেশী মুক্তু মিয়ার মধ্যে বাড়ির সীমানা ও টিউবওয়েল স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনার জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ইটনা থানা ও বাদলা ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শানু ভূঁইয়ার মৃত্যু হয়। 

ইটনা থানার (ওসি) জাকির রব্বানী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক