হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমা ময়দানে এসেছেন হাজারো বিদেশি মুসল্লি

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে

আগামীকাল শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে আলমি শুরার তত্ত্বাবধানে টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের ইজতেমায় যোগ দিতে বিদেশি মুসল্লিরাও ইজতেমা ময়দানে এসেছেন।

এ বিষয়ে ইজতেমা ময়দানের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৩২টি দেশের ১ হাজার ২৫২ জন বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন। তাঁরা উত্তর-পশ্চিম দিকে নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন।

মুফতি জহির ইবনে মুসলিম আরও বলেন, ভারত থেকে ১ হাজার ১৪২ জন, পাকিস্তানের ৮২ জন, সৌদি আরবের দুজন, মিয়ানমারের ১৫ জন, আফগানিস্তানের আটজন, সিরিয়ার একজনসহ আরও তিনজন বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার শুরু হয়ে ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার দুই পর্বের সমাপ্তি হবে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল