হোম > সারা দেশ > ঢাকা

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সিনহার পরিবারের সাক্ষাৎ

আজকের পত্রিকা ডেস্ক­

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ফাইল ছবি

পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের পরিবারের সদস্যরা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাক্ষাৎ করেন মেজর সিনহার মা, বোনসহ কয়েকজন।

সাক্ষাৎ শেষে সিনহার মা ও বোন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সিনহার মা নাসিমা আক্তার বলেন, ‘আমার ছেলে হত্যার মামলায় যে রায় হয়েছে, সেটি দ্রুত কার্যকরের জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছি।’

বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, ‘মামলার রায়ের তিন বছর পার হয়েছে। উচ্চ আদালতের প্রক্রিয়া শেষে যাতে দ্রুত রায়টি কার্যকর করা যায়; সেই বিষয়ে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেজন্য এসেছি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, যত দ্রুত সম্ভব শুনানি হবে।’

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় সিনহার বোন বাদী হয়ে টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে মামলা করেন। ওই মামলায় ২০২১ সালের ৩১ জানুয়ারি দুজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাতজনকে খালাস দেন বিচারিক আদালত।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল