হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবাজারে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর বঙ্গবাজার সংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতালের সামনের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি কর্মচারী হাসপাতালের সামনের রাস্তায় কোনো একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। তখন এক চালক ওই ব্যক্তিকে তাঁর রিকশায় তুলে সরকারি কর্মচারী হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই হাসপাতালে যাই। সেখান থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এসআই আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাঁর পরনে রয়েছে কালো টি-শার্ট ও নেভি ব্লু প্যান্ট। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল