হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে কিশোরীর মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে মধুমিতা দরবার শরিফ এলাকায় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর নাম সনিয়া আক্তার (১৫)। বগুড়া জেলার সদর থানার কাটনাল পাঁড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে সনিয়া, মধুমিতা এলাকার একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বাস করত। 

পরিবারের বরাত দিয়ে উপ পরিদর্শক (এস আই) ফরহাদ হোসেন বলেন, ‘কিশোরী সনিয়া মানসিক ভারসাম্যহীন। শুক্রবার রাতে পরিবারের সকলের সঙ্গে ঘুমিয়ে পড়ে সনিয়া। পর দিন শনিবার ভোরে সনিয়ার মা ঘুম থেকে উঠে মেয়েকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে আশপাশের লোকজনকে ডাকেন। স্থানীয়রা এসে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নিচে নামিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’ 

সনিয়ার মা সাথী আক্তার বলেন, ‘রাতে সবাই ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম ভাঙলে মেয়ের লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকি। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।’ 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল