হোম > সারা দেশ > ঢাকা

চাঁদনী চক মার্কেট পরিচালনা পরিষদ নিয়ে দ্বন্দ্ব: অবৈধভাবে কমিটি দেওয়ার অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চাঁদনী চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর নিউমার্কেটের উল্টো পাশের চাঁদনী চক মার্কেট পরিচালনা কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগকে অবৈধ বলেছেন ভেঙে দেওয়া কমিটির নেতারা। তাঁরা অভিযোগ করেছেন, আইন অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর এভাবে কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ করতে পারে না।

রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চাঁদনী চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৫-১০ জন দোকানমালিকের সহায়তায় সমাজসেবা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা অসত্য তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই প্রশাসক নিয়োগ দিয়েছেন। মার্কেটে প্রায় ৬০০ দোকানমালিকের শতকোটি টাকার বিনিয়োগ রয়েছে।

নিজাম উদ্দিন বলেন, ২০১৭ সালে চাঁদনী চক বিজনেস ফোরামের প্রথম নির্বাচন হয়। তিনি টানা তিনবার সভাপতি নির্বাচিত হয়ে মার্কেটের উন্নয়নে কাজ করেছেন। সর্বশেষ ২০২৩ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ২৫ সদস্যের কমিটি পাস করে। প্রতিপক্ষ সেই ফলাফল মেনে নেয়। কিন্তু সরকার পরিবর্তনের পর হঠাৎ সমাজসেবা অধিদপ্তর অন্যায়ভাবে কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে। অথচ এই কমিটির মেয়াদ ২০২৬ সালের ২৫ জুলাই পর্যন্ত। তিনি বলেন, বিষয়টি নিয়ে তাঁরা উচ্চ আদালতে গেছেন। সেখানে ন্যায়বিচার আশা করছেন। তাঁরা সমাজসেবা অধিদপ্তরের আদেশ প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন রোমান, সহসাধারণ সম্পাদক মো. আবুল কালাম শেখ, কোষাধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রিপন, সহকোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক চিশতী, দপ্তর সম্পাদক জামাল আহমেদ মাসুম প্রমুখ।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো