হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাওরে বিদ্যুতায়িত হয়ে মাঝির মৃত্যু

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা হাওরে বিদ্যুতায়িত হয়ে এক মাঝির মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ইটনা উপজেলার মৃগার ইউনিয়নের উজান-রাজিবপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত মাঝির নাম মোখলেছ মিয়া (৪৮)। তিনি মৃগা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত গোলজার মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মোখলেছ মিয়া স্টিলের বড় নৌকা নিয়ে ধান কিনতে রাজিবপুর গ্রামে যাওয়ার পথে গত কৃষি মৌসুমে তৈরি বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে জড়িয়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল