হোম > সারা দেশ > ঢাকা

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডেইলি স্টার সম্পাদকসহ ৩ জনকে মেয়র তাপসের নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানহানির অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত সোমবার নোটিশ পাঠানো হলেও আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন তাপসের আইনজীবী ব্যারিস্টার মেসবাহুর রহমান।

মাহ্‌ফুজ আনাম ছাড়া বাকি দুজন হলেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও লেখক নাজিবা বাশার। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে থাকা রিপোর্ট অপসারণ করে দুঃখ প্রকাশ এবং সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

নোটিশ প্রদানকারী আইনজীবী মেসবাহুর রহমান বলেন, ডেইলি স্টার পত্রিকা এবং অনলাইন ভার্সনে কলামের লেখাটা ছিল ‘বাতাস প্রবাহের জন্য গাছ কর্তন’। আরেকটি টাইটেল ছিল যেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামকে বিকৃতি করে লিখেছেন, ‘ধোঁকা সাউথ টাউন করপোরেশন পরিবেশবাদীর চেয়ে একধাপ এগিয়ে আছে।’ শুধু তাই নয় মেয়র ফজলে নূর তাপসের নামকে বিকৃতি করে লেখা হয়েছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক