হোম > সারা দেশ > ঢাকা

গ্রিন ইউনিভার্সিটিতে মৌসুমি ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবছরের মতো এবারও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে মৌসুমি ফল উৎসব-১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। আম, জাম, কলা, আনারস, তরমুজ, জামরুল, পেয়ারা, লিচুসহ বিভিন্ন ফল নিয়ে সপ্তমবারের মতো এ আয়োজন করল বিভাগটি।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন ফল উৎসব আয়োজনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে এমন উৎসব শিক্ষক-শিক্ষার্থীর বন্ধনকে যেমন সুদৃঢ় করে, তেমনি তা আমাদের শেকড় ও সংস্কৃতি অন্বেষণ করতেও সাহায্য করে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিনসহ (এলপিআর) আরও অনেকে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক