হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি কাজিমের নামে মামলা, স্ত্রীর সম্পদের তথ্য চায় দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ৪ কোটি ৭ লাখ ৩১ হাজার ৩১৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর স্ত্রী সালিহা সিদ্দিকা শিফার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে সংস্থাটি।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, কাজিম উদ্দিন আহমেদ ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অবৈধভাবে এ সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামীয় ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৪০ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৫২৭ টাকার সন্দেহজনক লেনদেন হওয়ার তথ্য পেয়েছে দুদক।

দুদকের করা মামলায় সাবেক এই এমপির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪–এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে কাজিম উদ্দিনের স্ত্রী সালিহা সিদ্দিকা শিফার নামে ৯ লাখ ৩৪ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করার অভিযোগ করেছে দুদক।

সালিহা সিদ্দিকার নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে দুদক। তাই তাঁর নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল