হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচন ভবন চত্বরে গাছ লাগালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে বিভিন্ন ফল গাছের চারা রোপণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার সকালে নির্বাচন ভবনের লেকের পাশের জায়গায় সিইসি ও অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন। 

সিইসি কাজী হাবিবুল আউয়াল রোপণ করেন সফেদাগাছের চারা। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) রোপণ করেন জলপাইগাছের চারা ও বেগম রাশেদা সুলতানা রোপণ করেন জামরুলগাছের চারা। 

এ ছাড়া অপর নির্বাচন কমিশনার মো. আলমগীর রোপণ করেন আমগাছের চারা, মো. আনিছুর রহমান রোপণ করেন মিষ্টি জলপাইগাছের চারা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমও রোপণ করেন সফেদাগাছের চারা।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল