হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় সেনাবাহিনীর হাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালানোর অভিযোগে রাজধানীর দক্ষিণখান থেকে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর নাম মো. খোকন আহমেদ।

দক্ষিণখানের কসাইবাড়ি থেকে শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার (১৯ অক্টোবর) তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

গ্রেপ্তার খোকন আহমেদ উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি খোকন আহমেদকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাঁকে জিজ্ঞাসাবাদের পর উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

তিনি বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলি করেছিলেন তিনি এবং হামলায় সহযোগিতা করেছিল। তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা রয়েছে।’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক