হোম > সারা দেশ > গাজীপুর

ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার, বাবা-মেয়ে গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সিসিটিভি ফুটেজে ধরা পড়া শিশু নিয়ে পালিয়ে যাওয়া নারী। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গাজীপুরের বড়বাড়ি নূরুলতলা গোবিন্দগঞ্জ এলাকার শামসুদ্দিন ও তাঁর মেয়ে সোনালী আক্তারকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার ঠাকুরগাঁও জেলা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

শিশুটির নাম সায়ান। সে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি মুন্সিরহাট গ্রামের শিমুলের ছেলে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবা শিমুল ইসলাম জানান, সোমবার সোনালী আক্তার নামের এক অপরিচিত নারী সারা দিন তাঁদের পাশে ছিল। সে শিশুটির যত্ন নেয় এবং বিভিন্নভাবে তাঁদের সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা হাসি (১৯) ও নানি (৪০) পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

শিশুটিকে খুঁজে না পেয়ে শিমুল ইসলাম অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, সোনালী আক্তার শিশুটিকে নিয়ে গাজীপুরে গেছে। পরে গাজীপুর র‍্যাব-১-এর সহায়তায় শিশুটিকে উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক