হোম > সারা দেশ > ঢাকা

ঘূর্ণিঝড় রিমালের কারণে বিমানের যশোরগামী ফ্লাইট বাতিল

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২৬ মে ঢাকা থেকে যশোরগামী ফ্লাইটগুলো বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ রোববার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম। 

বিমান জানায়, যশোর বিমানবন্দর এখনো বন্ধ ঘোষণা করা হয়নি। বিমান এই রুটে ড্যাশ-৮ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করে। বাতাসের তীব্রতার কারণে এই এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা সম্ভব নয়। তাই এই রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। 

বোসরা ইসলাম বলেন, প্রতিকূল আবহাওয়ায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় ২৬ মে কলকাতা, কক্সবাজার ও চট্টগ্রাম রুটের নির্দিষ্ট কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

অন্যান্য ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত সেগুলো স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বিমান।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল