হোম > সারা দেশ > ঢাকা

হিজরতের নামে বাড়িছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে কথিত হিজরতের নামে ঘরছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল র‍্যাব। আজ সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে বাহিনীর প্রধান এম খুরশীদ হোসেন আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেন। 

এ সময় ৯ জনকে পৃথকভাবে ১০ হাজার টাকা, বই ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়। 

পরিবারের কাছে ফেরা তরুণ-তরুণীরা হলেন—আবু বকর সিদ্দিক, ফয়সাল হোসেন, মো. ফারুক হোসেন, মো. আলিফ খান, মুফলিয়া আক্তার, তাজকিয়া তাবাসসুম, জান্নাতুল ফেরদৌস, রুনা আক্তার ও কানিজ ফাতিমা ইফতি। 

র‍্যাবের গোয়েন্দাপ্রধান লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশন) কর্নেল কামরুল হাসান, এডিজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ। বিশেষ আলোচক ছিলেন মুফতি মানসুর আহমাদ। 

র‍্যাব বলছে, এখন পর্যন্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রায় ২ হাজার ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি ডি-রেডিক্যালাইজেশনের মতো নতুন পন্থা অনুসরণ করে পথভ্রষ্টদের সমাজের মূলধারায় ফিরিয়ে এনে তাদের বিভিন্ন পুনর্বাসনের মাধ্যমে সরকারের সন্ত্রাসবিরোধী পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। 

জঙ্গিবাদ একটি আদর্শিক সমস্যা। সুতরাং তা মোকাবিলায় প্রয়োজন ধর্মের সঠিক ব্যাখ্যা তুলে ধরা। র‍্যাব শুরু থেকেই ধর্মের এই অপব্যাখ্যাকে মোকাবিলার জন্য জঙ্গিবাদের Counter Narrative হিসেবে র‍্যাব ‘জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কোরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের সঠিক ব্যাখ্যা’ সংবলিত একটি বই প্রকাশ করেছে, যা জঙ্গিবাদবিরোধী প্রচারণায় ব্যাপক অবদান রাখছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো