হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ভাঙচুরের মামলায় টুঙ্গিপাড়া আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

পান্না মৃধা-মাসুদ মুন্সী। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি পান্না মৃধা ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুদ মুন্সী।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ টুঙ্গিপাড়া পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে পান্না মৃধা ও পাটগাতী বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মাসুদ মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা বাধে তাঁদের।

এ সময় আওয়ামী লীগ সন্দেহে সাফায়েত গাজী নামে এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। তখন পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে এ ঘটনায় ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে মামলা করেন টুঙ্গিপাড়া থানার এসআই রাব্বি মোরসালিন।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক