হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফিয়ে পড়ে আহত যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের সাততলা থেকে লাফিয়ে পরে আহত মো. জহিরুল ইসলাম (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের সাততলার জানালার ফাঁকা দিয়ে লাফিয়ে নিচে চারতলায় পরে গুরুতর আহত হয়েছিল জহিরুল। পরে আহত অবস্থায় আনসার সদস্যরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে চিকিৎসা দিয়ে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজকে মারা যান।’

জহিরুল ইসলামের বোন জামাই হুমায়ুন কবির নিলয় আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বারুইহাটি গ্রামে। বাবার নাম মো. আসাদুজ্জামান। ঢাকার ধানমন্ডি জিগাতলা এলাকায় থাকত এবং একটি ওষুধ কোম্পানীতে চাকরি করত।’

তিনি আরও বলেন, কয়েক দিন ধরে জহিরুল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার রাতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতেই সবার অগোচরে সাততলার জানালার দিয়ে বাইরে লাফিয়ে পড়ে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল