হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

একই পরিবারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একই পরিবারের পলাতক তিন আসামি। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সোনারগাঁ থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একই পরিবারের পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার র‍্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাবিলগঞ্জ এলাকার মৃত করিমের ছেলে মো. লিটন মিয়া (৫১), লিটন মিয়ার স্ত্রী মোছা নাজমা বেগম (৩৮) ও লিটন মিয়ার ছেলে মো. নাহিদ আলম (২২)।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। দীর্ঘদিন যাবৎ তাঁরা আত্মগোপন করে সিদ্ধিরগঞ্জে বসবাস করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো