হোম > সারা দেশ > ঢাকা

বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণে নারী, শিশুসহ চারজন দগ্ধের ঘটনায় আয়ান (৩) নামে এক শিশু মারা গেছে।

আজ বুধবার ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আয়ান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের সার্জন আহমেদুর রহমান সবুজ। তিনি বলেন, শিশু আয়ানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বর্তমানে আয়ানের মা রকসি আক্তার (২০) ৫৫ শতাংশ, রকসির বোন ফুতু আক্তারের (১৮) ৫৫ শতাংশ। তাদের বাবা আব্দুল মান্নান (৬০) ৫০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

গত সোমবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

রকসি আক্তারের দেবর আহমেদ মোস্তফা জানান, তাঁদের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানার মাইজপাড়া গ্রামে। আয়ানের বাবা সিরাজুল মোস্তফা দুবাইপ্রবাসী। আয়ানের মা রকসির ব্রেইন টিউমার হয়েছিল। কয়েক মাস আগে এভারকেয়ার হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এ জন্য চলতি মাসের ১ তারিখে তাঁরা সপরিবারে গ্রাম থেকে ঢাকায় আসেন। এরপর এভারকেয়ার হাসপাতালের পাশের ওই ভবনের নিচতলায় একটি বাসায় ভাড়ায় ওঠেন। সেখান থেকে মূলত নিয়মিত এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করতেন।

তিনি আরও জানান, সন্ধ্যায় বাসায় বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এতে রুমের মধ্যে থাকা শিশুসহ পরিবারটির চারজন দগ্ধ হন। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল