হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মতিঝিলে বিআরটিসি বাসচাপায় ভিক্ষুকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিআরটিসি বাসচাপায় অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে কৃষি ব্যাংকের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা রিকশা চালক সাইফুল ইসলাম জানান, ‘ওই নারী ভিক্ষুক ছিল। মতিঝিল মেট্রোস্টেশনের নিচে ভিক্ষাবৃত্তি করতো। সন্ধ্যার দিকে ওই নারী স্টেশনের নিচে ভিক্ষা করছিল। এসময় একটি দ্বিতল বিআরটিসি বাস পিছনের দিকে আসতে গিয়ে ওই নারীকে চাপা দেয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো