হোম > সারা দেশ > ঢাকা

ভাবির বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে নিখোঁজের দুই দিন পর শামীম দেওয়ান (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার আউটশাহী বাজার কবরস্থানসংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা—শামীম দেওয়ান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

পুলিশ ও মৃত ব্যক্তির পরিবার বলছে, শামীম গত শনিবার তাঁর ভাবির সঙ্গে ভাবির বাবার বাড়ি নেত্রাবতী এলাকায় যান। সেখান থেকে কাঁঠাল নিয়ে বিকেলে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরে তাঁকে খুঁজতে বের হন তাঁর ভাবিসহ পরিবারের লোকজন। এ সময় রাস্তায় শামীমের জুতা ও কাঁঠালের বস্তা পাওয়া গেলেও অনেক খোঁজাখুঁজি করে তাঁকে পাওয়া যায়নি। সোমবার সকালে ৬টার দিকে আউটশাহী বাজার কবরস্থানের পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল