হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতুতে এক দিনে সোয়া ৪ কোটি টাকা টোল আদায়

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

পদ্মা সেতু পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে এক দিনে পদ্মা সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন পারাপার হয়। তাতে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।

আজ শনিবার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, গত রাত পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৭টি যানবাহন পারাপার হয়েছে। তা ছাড়া সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে মোটরসাইকেল পারাপার হয়েছে ৯ হাজার ৮৫২টি।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক