হোম > সারা দেশ > ঢাকা

যমুনা সেতুতে ঘণ্টায় ৯৩৮ যানবাহন পারাপার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

যমুনা সেতুতে বেড়েছে যানবাহন পারাপারের চাপ। ছবি: আজকের পত্রিকা

ঈদ সামনে রেখে মানুষ বাড়ি ফেরা শুরু করেছে। তাতে উত্তরের জেলাগুলোর প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। রোববার রাত ১২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ঘণ্টায় ৯৩৮টি যানবাহন পারাপার হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাত ১২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৯ হাজার ৪৩২টি যানবাহন পারাপার হয়েছে। তাতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৫০ টাকা। এ ছাড়া অনলাইনে ১৪ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল আজকের পত্রিকাকে আজ মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদ সামনে রেখে সড়কটিতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়ছে।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ঈদ এলে এই সেতু দিয়ে ৫৫ থেকে ৬০ হাজার যানবাহন পারাপার হয়। এত গাড়ির চাপ সামাল দিতে দরকার আট লেনের সড়ক। আগে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত দুই লেনে যানবাহন চলাচল করলেও এবার চার লেনে চলাচল করছে। সেতুতে চারটি মোটরসাইকেল বুথসহ ১৮টি বুথে টোল আদায় করা হবে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো