হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জ কারাগারের সামনে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনেরা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যদের কারামুক্তির প্রত্যাশায় ঢাকার কেরানীগঞ্জ কারাগারের সামনে ভিড় করেছেন স্বজনেরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে কারাগারের সামনে ফুল নিয়ে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করতে দেখা গেছে তাঁদের।

সেখানে কথা হয় নায়েক (সিগনাল) মইনুল হোসেনের মেয়েজামাই মমিনুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘তিন বছর আগে আমাদের বিয়ে হয়। আমাদের ৮ মাসের একটি মেয়েসন্তান আছে। আমার মেয়ের নামও কারাগার থেকে তিনিই রেখেছেন। আমি সকাল ৮টা থেকে তাঁকে রিসিভ করার জন্য অপেক্ষা করছি। তিনি আমাকে কখনো সরাসরি দেখেননি, আমিও দেখিনি। তাই এই অনুভূতি ব্যক্ত করার ভাষা নেই।’

বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আজ ১৬৮ জন মুক্তি পাচ্ছেন, যার মধ্যে কাশিমপুর থেকে ১২৭ জন এবং কেরানীগঞ্জ থেকে ৪১ জন।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক