হোম > সারা দেশ > ঢাকা

ঢামেক হাসপাতালের ৬৫ দালাল আটক

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে ৬৫ জন দালালকে আটক করেছে র‍্যাব। আজ সোমবার সকাল ১০টা থেকে ঢামেকের বিভিন্ন ওয়ার্ড থেকে তাঁদের আটক করা হয়।

র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে জানান, দুই দিন ধরে পর্যবেক্ষণ করে আজ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁরা বিভিন্ন ওয়ার্ডে রোগীদের ভাগিয়ে নিয়ে যেতেন এবং তাঁদের সঙ্গে প্রতারণা করতেন। 

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে কিছু লোক অ্যাম্বুলেন্সের দালাল। আবার অনেকের কোনো পরিচয়পত্র বা হাসপাতালে কেন এসেছেন, সেটিরও সদুত্তর দিতে না পারায় আটক করা হয়েছে।

যাঁদের ধরা হয়েছে তাঁদের মধ্যে যাচাই-বাছাই করা হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল