হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মতিঝিলে প্রিন্টিং কারখানায় কাগজের বান্ডিল পড়ে কর্মচারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে ফকিরাপুল এলাকায় একটি প্রিন্টিং প্রেস কারখানায় ঘুমন্ত অবস্থায় কাগজের বান্ডিল শরীরে পরে তুষার গায়েন (১৮) নামে এক কর্মচারী মারা গেছেন। 

আজ শুক্রবার সন্ধ্যা সারে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

প্রিন্টিং প্রেস কারখানার মালিক মো. সম্রাট সরকার বলেন, ‘মতিঝিল ফকিরাপুল ১ নম্বর গলিতে সেবা প্রিন্টিং প্রেস নামে একটি কারখানা আছে। সেখানেই কাজ করত তুষার। আজ কারখানা বন্ধ থাকায় কারখানার ভেতরেই ছিল। কারখানার মধ্যে ঘুমিয়েছিল তুষার। সুব্রত নামে আরেক কর্মচারী বিকেলে তুষারকে ডাকতে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে ফোনে আমাকে জানায়।’ 

তিনি আরও জানান, ‘কারখানা খুলে ভেতরে ঢুকে দেখি কাগজের বান্ডিলের নিচে চাপা পরে আছে তুষার। পরে থানায় খবর দেওয়া হয়। পরে থানা-পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

তুষার গায়েনের খালাতো ভাই মো. রাসেল মিয়া জানান, ‘তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। বাবার নাম ইসলাম গায়েন। বর্তমানে ফকিরাপুলের ওই কারখানায় কাজ করত এবং সেখানেই থাকত তুষার।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ফকিরাপুল থেকে ওই এক প্রেস কর্মচারীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রেস মালিক জানান ঘুমন্ত অবস্থায় শরীরে কাগজের বান্ডিল পরেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানা-পুলিশ তদন্ত করছে।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল