হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা ১টার আশপাশের সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। বেলা ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর এখনো জানা যায়নি। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় তাঁরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। ফায়ার সার্ভিসের কর্মীদের অনুমান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এসি থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। 

ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, আটতলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। এখন ভেতরে কোনো আগুন না থাকলেও ধোঁয়া আছে। মূলত পঞ্চম তলায় চিকিৎসা সরঞ্জাম রাখা একটি কক্ষে আগুন লাগে। পরে সেখান থেকে ছড়িয়ে যায়। 

প্রচণ্ড গরমের কারণে শিশু হাসপাতালে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল বলে জানা গেছে। প্রতিটি বেডেই রোগী ছিল। আগুনের খবর পেয়ে যে যার সামগ্রী ফেলে সন্তান নিয়ে নিচে নেমে যান। রোগী ও স্বজনদের মধ্যে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। 

আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছেন, এ ঘটনায় কোনো প্রাণহানি বা কেউ হতাহত হয়নি।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল