হোম > সারা দেশ > ঢাকা

ইসিবি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় ঠিকাদার নিহত 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি চত্বরে প্রাইভেটকার ধাক্কায় হেলাল উদ্দিন (৪০) নামে এক ঠিকাদার নিহতহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মৃত হেলাল উদ্দিনের সহকর্মী মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা মাটিকাটা মান্নান গেটে একটি নির্মানাধীন ভবনে কাজ করি। হেলাল উদ্দিন রাজমিস্ত্রীর ঠিকাদারী করতেন। বিকেলে তিনি বাইরে বের হন। পরে পুলিশের মাধ্যমে জানতে পারি, ইসিবি চত্বরে প্রাইভেটকার ধাক্কায় হেলাল আহত হয়েছেন। পরে তাকে আহত অবস্থায় পুলিশ সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যান।’ 

মৃত হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহচাদপুর তালগাছি গ্রামে। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে গাজীপুর টঙ্গি চেরাগআলী এলাকায় থাকতেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, বিকেলে ইসিবি চত্বরে রাস্তা পার হচ্ছিল ওই ব্যক্তি। এ সময় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়। পথচারীরা তাঁকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরে সহকর্মীরা সংবাদ পেয়ে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। তবে ঘটনার পরপরই প্রাইভেটকার জব্দ ও চালককে আটক করা হয়েছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক