হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: আফরোজা আব্বাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘ধর্ষক নরপশুদের দুই-একটি বিচার জনসম্মুখে না হলে তারা আসলে কখনো মানুষ হবে না। ধর্ষণের শিকার হয়ে মাগুরায় শিশু মারা গেল। তাকে নির্মমভাবে হত্যা করা হলো। তার হত্যাকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। যদি খুব দ্রুত জনসম্মুখে বিচার হয়ে যায়, তাহলে এরপর এ রকম ধর্ষণের ঘটনা ঘটবে না।’

আজ রোববার সকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার শিকার আট বছরের শিশুকে দেখতে গিয়ে আফরোজা আব্বাস সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই শিশুটির পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়।

মহিলা দলের সভাপতি আরও বলেন, তারেক রহমানের পক্ষ থেকে এখানে আসা। এসব ধর্ষণের কারণে বিগত সরকারের প্রশাসন দায়ী। শেখ হাসিনার সময় ১৭ বছর গণধর্ষণ হয়েছে। কিন্তু এসবের কোনো বিচার হয়নি। গণধর্ষণের বিচার না করে বরং তাদের পুরস্কৃত করা হতো। সেই কারণেই দিন দিন ধর্ষণের হার বেড়ে গেছে।

আফরোজা আব্বাস বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার ঘটনায় মনিরকে যেভাবে বিচার ফাঁসি দেওয়া হয়েছিল, সেভাবে দুই-একটা বিচার যদি হতো, তাহলে নারীরা এ রকম ধর্ষণের শিকার হতেন না। বর্তমান সরকারের কাছে আহ্বান, কালক্ষেপণ না করে জনসম্মুখে, লাখ লাখ মানুষের সামনে ফাঁসিতে ঝোলানোর দরকার ধর্ষকদের। জেলখানায় নিয়ে ফাঁসি হোক, এটা আমরা চাই না। আমরা চাই জনসম্মুখে সবাই দেখবে ধর্ষকের বিচার। জনগণের যেটা দাবি সেটাই আইন।’ এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ অনেকেই।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো