হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ট্রেনের ছাদ থেকে পড়ে মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিয়ে ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ২টা ২০ মিনিটের দিকে পুবাইলের মাঝুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই মুসল্লির নাম হাবিবুল্লাহ লাবু (৪০)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী থানার বৈরাগীরচর গ্রামের আব্দুল হাসিমের ছেলে।

আজ বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম। 

খোঁজ নিয়ে জানা গেছে, মোনাজাত শেষে আজ দুপুরে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে চেপে হাবিবুল্লাহ রওনা হন নিজ গন্তব্যে। এ সময় পুবাইলের মাঝুখান এলাকায় পৌঁছালে হাবিবুল্লাহ ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে পুবাইল থানা-পুলিশের টহল দলের সদস্যরা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ‘মাঝুখান টঙ্গী রেলওয়ে ফাঁড়ির আওতাধীন নয়। নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশে খবর পাঠানো হয়েছে।’

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়েছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।’

 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল