হোম > সারা দেশ > ঢাকা

টায়ার ফেটে ঢাকায় বিমানের জরুরি অবতরণ

কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে বিমানের পেছনের চাকার টায়ার ফেটে গেলে ফ্লাইটটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। আজ সোমবার সকালে বিজি-৩৯২ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, ভারতের স্থানীয় সময় ৮টা ৪৯ মিনিটে ৭২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমানটি। পৌনে ১০টার দিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুতি সম্পন্ন করে। পরে সকাল ১০টায় এটি নিরাপদে অবতরণ করে।

এ বিষয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, বিমানের পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে। যাত্রীরা নিরাপদেই আছেন।’

এদিকে অবতরণের সময় যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উপস্থিত ছিল। ফ্লাইটটি ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দ্বারা পরিচালিত হচ্ছিল।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল