হোম > সারা দেশ > ঢাকা

বংশালে চুরি যাওয়া ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রুপা উদ্ধার, গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বংশালে একটি বাসা বাড়ি থেকে চুরি যাওয়া ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রুপা উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করেছে বংশাল থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রুবেল দাস। 

আজ সোমবার বিকেলে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাফর হোসেন। 

জাফর হোসেন বলেন, গত ২৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ২৪ জানুয়ারি সকাল পৌনে দশটার মধ্যে বংশালের হরিজন কলোনির একটি বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়। এ ঘটনায় ২৬ জানুয়ারি বংশাল থানায় একটি মামলা করা হয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে অভিযুক্ত রুবেল দাসকে শনাক্ত করা হয়। সোমবার সকাল সাড়ে দশটায় বংশাল থানা-পুলিশের একটি টিম হরিজন কলোনির একটি ঘর থেকে রুবেল দাসকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ২৩ ভরি স্বর্ণালংকার ও ৫৬ ভরি রুপা উদ্ধার করা হয়। 

বংশাল থানার মামলায় গ্রেপ্তার রুবেল দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল