হোম > সারা দেশ > ঢাকা

চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

রজত কান্তি রায়, ঢাকা

লকডাউন শেষ। বেশ কিছুদিন আগে খুলে দেওয়া হয়েছে বিনোদন স্পটগুলো। সাপ্তাহিক ছুটিতে যাদের পক্ষে সম্ভব হচ্ছে, তাঁরা পাড়ি জমাচ্ছেন পাহাড় কিংবা সাগর দেখতে। আর যারা সেসব জায়গায় যেতে পারছেন না, তাঁরা ভিড় করছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে।

রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র মিরপুর জাতীয় চিড়িয়াখানা। আজ শুক্রবার সেখানে গিয়ে দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। হাজারে হাজারে মানুষ একটু খোলা জায়গায় ঘেরার জন্য ছুটির দিনটিকে বেছে নিয়েছেন। তরুণ-তরুণীদের সংখ্যা বেশি হলেও শিশু ও বয়োজ্যেষ্ঠরাও এসেছেন চিড়িয়াখানায়। কেউ কেউ এসেছেন সপরিবারে। ঢাকার মোহাম্মদপুর, বসিলা, সাভার কিংবা পুরান ঢাকা থেকে যেমন এসেছেন দর্শনার্থীরা, তেমনি এসেছেন ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকেও।

কথা হলো রুবেল মিয়ার সঙ্গে। তিনি এই প্রথম মিরপুর চিড়িয়াখানায় এসেছেন গাজীপুর থেকে। স্বভাবতই বেশ উচ্ছ্বসিত। জানালেন, লকডাউন শেষে অনেকটা ভয়ে ভয়েই তিনি ঘুরতে বেরিয়েছেন বন্ধুদের সঙ্গে।

ঢাকায় ভাইয়ের বাসায় ঘুরতে এসেছেন বীণা রানি। আজ সপরিবারে এসেছেন চিড়িয়াখানা দেখতে। চারদিকে গিজগিজ করা মানুষ দেখে বেশ খানিকটা ঘাবড়ে গেছেন তিনি। জানালেন, দিনাজপুর থেকে ঢাকা এসেছেন ভাইয়ের বাসায়। আজ ঘুরতে বেরিয়েছেন। এত মানুষ দেখে বেশ ভয় পাচ্ছেন তিনি। কারণ, প্রবেশ পথে বারবার নো মাস্ক, নো এন্ট্রি ঘোষণা করা হলেও চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের বেশির ভাগেরই মুখে মাস্ক নেই।

পশুপাখির অনেক খাঁচা ফাঁকা থাকলেও লোকজনের কমতি নেই মিরপুর চিড়িয়াখানায়। দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর শরতের হঠাৎ বৃষ্টির ভয় উপেক্ষা করেই এখানে এসেছেন দর্শনার্থীরা। দুপুরের দিকে একপশলা বৃষ্টিতে কাকভেজা হতে হয়েছে অনেককেই। তারপরও ঘরের বাইরে আসার আনন্দ যেন চোখেমুখে উপচে পড়েছে তাদের।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল