হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে দিনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, রাতে তাঁর ২ গরু চুরি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মারুফ হোসেন নামের নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিনের বেলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই দিন রাতে তাঁদের গোয়ালঘর থেকে দুর্বৃত্তরা দুটি গাভি চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে পৌরসভার সিঙ্গাপুর মার্কেটের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মারুফকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর বাড়ি বাওয়ার কুমারজানী গ্রামে।

মারুফের বাবা লোবান মিয়ার অভিযোগ, তিনি দুটি গাভি গোয়ালে রেখে তালা দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। তিনি আজ বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান, গোয়ালের তালা ভাঙা এবং গাভি দুটি চুরি হয়ে গেছে। গাভি দুটির মূল্য প্রায় দুই লাখ টাকা।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গরু চুরির কোনো অভিযোগ পাইনি। অভিযোগে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল