হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুর বার নির্বাচন

১০ পদের ৬টিতে জয় বিএনপির, ৪টিতে জামায়াত

ফরিদপুর প্রতিনিধি

সভাপতি খন্দকার লুৎফর রহমান পিলু (বায়ে) ও সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন মৃধা জসিম। ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়েছে। এতে ১০টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছয়টিতে বিএনপি এবং চারটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছেন।

জেলা আইনজীবী সমিতি ভবনে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়। সমিতির ৩৫২ সদস্যের মধ্যে ৩৩৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে খন্দকার লুৎফর রহমান পিলু সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং মো. জসিমউদ্দিন মৃধা জসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহসভাপতির দুই পদে জয়ী হয়েছেন মতিউর রহমান নিজামী এবং তারেক আইয়ুব খান। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম শামীম।

এ ছাড়া সরোয়ার হোসেন সম্পাদক (অডিট), রেজাউল করিম রেজা প্রচার ও প্রকাশনা সম্পাদক, মিজানুর রহমান সিনহা তথ্য ও প্রযুক্তি সম্পাদক, আবু নাঈম জুয়েল অর্থ সম্পাদক এবং হাবিবুর রহমান হাবিব শেখ ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এই ১০ জনের মধ্যে সহসভাপতি মতিউর, সহসাধারণ সম্পাদক রেজাউল, সম্পাদক (অডিট) সরোয়ার এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর জামায়াত এবং বাকিরা বিএনপি-সমর্থিত।

নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. রকিবুল ইসলাম বিশ্বাস, মিজানুর রহমান, মো. খসরুল আলম, মো. মুরাদ হোসেন ও গোলাম মনসুর নান্নু।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো