হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে টিনের চালা মেরামতের সময় চারতলা থেকে পড়ে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে চারতলা ভবন থেকে পড়ে মাহমুদ পারভেজ (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার (৩ মে) সকাল ৯টার দিকে পূর্ব গোড়ান ১০ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। 

আহত অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তিনি মারা যায়। 

মাহমুদ পারভেজের ভগ্নিপতি মো. শাহ আলম জানান, তাঁদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। বর্তমানে পূর্ব গোড়ান ১০ নম্বর রোডের ওই বাসার চারতলায় বাবা হাবিবুর রহমানকে নিয়ে ভাড়া থাকতেন। পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। 

শাহ আলম বলেন, ‘বাসার ছাদের এক পাশে টিনের চালা। গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টির পানি টিনের চালা দিয়ে পরে। সকালে সেই টিন মেরামত করতে টিনের চালার ওপরে ওঠেন পারভেজ। সেখান থেকেই পা পিছলে নিচে পড়ে যান।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ওই ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করে স্বজনেরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল