হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ৫৫ কেজি সোনা চুরির মামলা অনুসন্ধান করবে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ চুরির মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হস্তান্তর করা হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) পিবিআই থেকে মামলাটি দুদকে হস্তান্তর করা হয়।

দুদক সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় একটি মামলা করে। থানা-পুলিশ, ডিবির পর মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় মামলাটি এখন অনুসন্ধান করবে দুদক।

এর আগে ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে ৫৫ দশমিক ৫১ কেজির বেশি সোনা চুরির ঘটনায় মামলা হয়। ঢাকা শুল্ক বিভাগের তৎকালীন সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

আরও পড়ুন—

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো