হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় আমগাছ থেকে সাদ্দাম হোসেন (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাদরা গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। 

নিহত সাদ্দাম গোপালপুর ইউনিয়নের চাদরা গ্রামের কুব্বাত হোসেনের ছেলে। 

সাদ্দামের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন। তিনি বলেন, ‘গতকাল সোমবার রাত ১০টার দিকে সাদ্দামের লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’ 

এসআই মোশারফ আরও বলেন, ‘আজ  মঙ্গলবার সকালে সাদ্দামের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’ 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল