হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে ছুরিকাঘাতে যুবক হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে ছুরিকাঘাতে মো. সেলিম (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-১১ সাংবাদিক কলোনির পাশে ওয়াপদা বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহত যুবকের এলাকার ছোট ভাই বুলু ও খালা ইয়াসমিন বলেন, ইফতারের পর সাংবাদিক কলোনির পাশে ওয়াপদা বিল্ডিংয়ের সামনে ঘুরতে গিয়েছিলেন সেলিম। সেখানে পূর্বশত্রুতার জেরে ওই এলাকার মাদক কারবারি পারভেজ ও তাঁর বোন সনি, জনি, রনিসহ ১০-১৫ জন মাথায় ও পেটের বাম পাশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

বুলু আরও বলেন, বেশ কয়েক বছর আগে সেলিমের স্ত্রী রাখিকে পারভেজ সম্পর্ক করে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। এ ছাড়া পারভেজরা সবাই মাদক কারবারি। তাঁর সঙ্গে পূর্বের কোনো বিষয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

জানা যায়, সেলিম পল্লবী মিরপুর-১২–এর স্থায়ী বাসিন্দা গোলাম মোহাম্মদের ছেলে। তাঁর চার বছর বয়সী এক মেয়ে রয়েছে। তাঁর বর্তমান স্ত্রীর নাম ফরিদা বেগম।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো