হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে ট্রাকচাপায় বাক্‌প্রতিবন্ধী যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ট্রাকচাপায় সৈয়দ রেজাউল (৩৬) নামের এক বাক্‌প্রতিবন্ধী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলাইরকান্দি গ্রামের বাসিন্দা সৈয়দ রেজাউল তাঁর বোনের বাড়ি একই উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী গ্রামে বেড়াতে যান। আজ সকালে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় একটি বেপরোয়া ট্রাক রেজাউলকে চাপা দেয়।

গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক