হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সংগীত পরিচালক সুমন আহম্মেদ রঞ্জনের মৃত্যুবার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

সুমন আহম্মেদ রঞ্জন। ফাইল ছবি

কিশোরগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুরকার ও সংগীত পরিচালক সুমন আহম্মেদ রঞ্জনের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ পৌরসভার গাইটাল শ্রীধরখিলা এলাকার বাসিন্দা সুমন আহম্মেদ রঞ্জন। তিনি ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ৭ মার্চ মারা যান। জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন লোকজ সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন সুমন রঞ্জন। এ ছাড়া তিনি জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ছিলেন।

সুমন আহম্মেদ রঞ্জন ১৯৮৫ সালে বাংলাদেশ বেতারে সংগীত পরিবেশন শুরু করেন। ২০০৮ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত হন। তাঁর লেখা ও সুর করা অনেক গান বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে।

সুমন আহম্মেদ রঞ্জন আজকের পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপনের বাবা।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো