হোম > সারা দেশ > ঢাকা

হারুনের ওয়াকআউটকে ‘স্টান্টবাজি’ বললেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পৌরসভার নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে পৌরসভা আইনের সংশোধনী বিল পাস হয়েছে। বিরোধী দলীয় সংসদ সদস্যদের সমালোচনার মুখেই আজ বৃহস্পতিবার বিলটি কণ্ঠভোটে পাস হয়। 

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২২ সংসদে পাসের প্রস্তাব করেন।

বিলটি পাসের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। তবে কিছু সময় পর তিনি সংসদকক্ষে আবার ফিরে আসেন। 

বিলটি কণ্ঠভোটে পাস হওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক স্পিকারের কাছ থেকে সময় নিয়ে সংসদ সদস্য হারুনের বক্তব্যের জবাব দেন। হারুনের ওয়াকআউটকে ‘স্টান্টবাজি’ আখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘হারুন আইনটি পুরোপুরি পড়েননি।’

গত ২৩ জানুয়ারি বিলটি সংসদে তোলা হয়। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। 

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো