হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে প্লাস্টিক কারখানার শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর লালবাগ শহীদনগরে একটি কারখানায় শাহিন (২৩) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা ৩টার দিকে শহীদনগরে একটি প্লাস্টিক কারখানায় অচেতন অবস্থায় পড়ে থাকলে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহিন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার শাহআলমের ছেলে। কামরাঙ্গীরচর সিলেটী বাজার এলাকায় থাকতেন এবং শহীদনগর দুই নম্বর গলিতে বিজয় প্লাস্টিক কারখানায় প্যাকেজিংয়ের কাজ করতেন।

কারখানার মালিক ইমরান আহমেদ বলেন, ‘আমাদের কারখানায় পানীয় পানের পাইপ (স্ট্র) তৈরি হয়। শাহিন প্যাকেজিংয়ের কাজ করত। দুপুরে কারখানার গেটের কাছে অচেতন হয়ে পড়েছিল। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ ইমরান আহমেদের ধারণা, শাহিদ বিদ্যুতায়িত হয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লালবাগ এলাকার একটি কারখানা থেকে অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, কারখানার ভেতরে বিদ্যুতায়িত হয়েছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল