হোম > সারা দেশ > ফরিদপুর

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় জমির সীমানা নির্ধারণ নিয়ে ফিতা ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে এ ঘটনা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজিমনগর গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে একই এলাকার ফারুক ফকিরের দীর্ঘদিন জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধপূর্ণ জমি নিয়ে সালিস বৈঠকের মাধ্যমে জমির পরিমাপ শুরু হয়। এ সময় জমির সীমানা নির্ধারণ নিয়ে ফিতা ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এর জেরে উভয় পক্ষ সালিসের মধ্যেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ফরহাদ মাতুব্বর (২৮), জাহাঙ্গীর মাতুব্বর (৬১) ও মাফিয়া বেগমকে (৪৯) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো