হোম > সারা দেশ > ঢাকা

ফকিরাপুলে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর ফকিরাপুলে প্রাইভেট কারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তাঁকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. কামাল উদ্দিন জানান, সকালে ফকিরাপুল মোড়ে রিকশা ঘুরাচ্ছিলেন তিনি। এ সময় একটি প্রাইভেট কার রিকশাটিতে ধাক্কা দেয়। তিনি ছিটকে রাস্তায় পড়লে তাঁর শরীরের ওপর দিয়েই প্রাইভেট কারটি চলে যায়। তবে এ সময় রিকশায় কোনো যাত্রী ছিল না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর চালকসহ প্রাইভেট কারটি আটকে ফেলেন স্থানীয়রা।

নিহত মতিন মিয়া যে রিকশার গ্যারেজের থাকতেন, সেখানকার ম্যানেজার মো. শাহিন বলেন, মতিনের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাস্টার এলাকায়। মুগদার মান্ডায় বড়বাড়ি এলাকায় রিকশা গ্যারেজে থাকতেন তিনি। সকালে রিকশা নিয়ে বের হন মতিন। পরে জানতে পারি, ফকিরাপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফকিরাপুল এলাকা থেকে পথচারীরা ওই রিকশাচালককে হাসপাতালে নিয়ে এলে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাইভেট কারের ধাক্কায় তিনি আহত হয়েছিলেন বলে পথচারীরা জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল