হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর গুলশান শাহজাদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তারেকুজ্জামান তারেক (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি অনলাইনের মাধ্যমে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডায় কাজ করেন। শনিবার দিবাগত রাত রাত সাড়ে ৩টার দিকে শাহজাদপুর ভোলা মসজিদের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত তারেক জানান, শাহজাদপুর দক্ষিণপাড়া এলাকায় একটি মেসে থাকেন। রাতে গুলশান এলাকায় কাজ শেষ করে নিজের বাইসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। শাহজাদপুর ভোলা মসজিদের সামনে আসলে ৪ থেকে ৫ জন ব্যক্তি তাঁর পথরোধ করে। তাঁর কাছে কী আছে দ্রুত বের করে দিতে বলে। তাঁর পকেটে থাকা প্রতিষ্ঠানের ৫ থেকে ৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় মাথায় এবং বুকে ছুরিকাঘাত করে। 

তারেকের বন্ধু মো. খোকন শেখ জানান, রক্তাক্ত অবস্থায় তারেক একাই মেসে যান। তখন তারা তাঁকে প্রথমে ইউনাইটেড হাসপাতাল নিয়ে যায়, সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘সকাল সাড়ে ৮টার দিকে আহত যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ওই যুবকের বুকে ও মাথায় আঘাত রয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো