হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি, ছুরি-চাকু উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

শিবচরে গণপিটুনির শিকার চার ব্যক্তি। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাঁদের পুলিশে দেওয়া হয়। তাঁদের কাছ থেকে ছুরি ও চাকু উদ্ধার করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোল্লারহাটের কাচনা এলাকার সোহরাব মীর (২৫), মেহেদী মীর (২৪), ভান্ডারখোলা এলাকার বশির শেখ (২৮) ও নগরকান্দা এলাকার রাজু শেখ (২৮)।

জানা গেছে, আজ রোববার (১৬ মার্চ) ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে চার ব্যক্তি নামেন। এ সময় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা নাম-পরিচয় জানতে চায়। চার আগন্তুকের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। এর মধ্যে একজন হঠাৎ ছুরি বের করে আঘাত করার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন মিলে চারজনকে ধরে গণপিটুনি দেয়। পরে খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় রাকিব নামের এক ব্যক্তি বলেন, ‘ছুরি বের করলে স্থানীয় লোকজন চারজনকে ধরে ফেলে। তবে অ্যাম্বুলেন্সটি নিয়ে ওই সময় অন্যরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে আরও ডাকাত ছিল। দেশীয় অস্ত্রও থাকতে পারে।’

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের কাছ থেকে ছুরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো