হোম > সারা দেশ > ঢাকা

হিরো আলমকে হুমকিদাতা সিলেট থেকে আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতাকে শনাক্তের পর আটক করেছে পুলিশ।

 আটক হুমকিদাতার নাম আবু আহমেদ। তাঁকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন।

 আওলাদ হোসেন বলেন, হিরো আলম গতকাল সোমবার রাতে হত্যার হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন। পরে তদন্ত করে হুমকির সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। তাঁকে সিলেট থেকে ঢাকায় আনা হচ্ছে। এই বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে। 

গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন হিরো আলম। জিডি নং ১৩৬১। এতে উল্লেখ করেন রাত সোয়া ১১টার দিকে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে গালাগালি ও সাত দিনের মধ্যে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল